ক্যালেন্ডারের
পাতায় দিনটি ছিল ২০১৬ সালের
১ জুলাই, শুক্রবার। সন্ধ্যার আলো নিভতেই রাজধানী
ঢাকার গুলশানের ৭৯ নম্বর রোড
যায় থমকে। কূটনৈতিক পাড়ার ‘হলি আর্টিজান বেকারি’
যেন রূপ নেয় এক
জীবন্ত নরকে। আচমকা স্তব্ধ হয় চারপাশ। শুরু
হয় এক বিভীষিকাময় রক্তাক্ত
অধ্যায়। জঙ্গিদের বুলেটে ক্ষতবিক্ষত হয় দেশি-বিদেশি
২০ জনের শরীর। পুরো
দেশ তাকিয়ে ছিল গুলশানের দিকে।
রুদ্ধশ্বাস সেই রাতের ভয়াল
স্মৃতি আজ ১০ বছর
পরও তাজা। মনে পড়লেই এখনো
শিউরে ওঠতে হয়।
হলি
আর্টিজান হত্যাযজ্ঞের পর পেরিয়ে গেছে
এক দশক। এ ঘটনায়
হওয়া মামলার পার...