আগামীতে হজযাত্রীদের খাবারের ব্যয়সহ সামগ্রিক হজ প্যাকেজের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।তিনি জানিয়েছেন, হজ প্যাকেজের ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ এবং ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।প্র...