ফ্যালকন হলে সাড়ম্বরে আয়োজিত হয়েছে
বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা। আলোচ্য সূচিতে ছিল না নির্বাচনের
বিষয়টি। তবে সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রথম
সভাতেই ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি সাড়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
সরকারের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে
চান তিনি। ফেডারেশনের অন্যদের ভাবনায় যেটাই থাকুক, সভাপতির নির্দেশনা না মেনে উপায়
নেই। তারপরও প্রথম সভায় হকির উন্নয়নে নেওয়া হয়েছে অ...