ইংরেজ লেখক, স্যামুয়েল পপিস। লন্ডনের বুকে যখন ইতিহাস একের পর এক কাণ্ড ঘটাচ্ছিল, ঠিক তখনই কলম হাতে সবকিছুর হিসাব রাখছিলেন স্যামুয়েল! ১৬৬০ থেকে ১৬৬৯ সাল পর্যন্ত ডায়েরিতে লিখেছেন শহরে হয়ে যাওয়া নানা জিনিস। দ্বিতীয় চার্লসের রাজ্যাভিষেক, মহামারী বা লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড— কিছুই বাদ যায়নি।