দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়।আজ বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের হল, হোস্টেল ও প্রশাসনিক ভবন থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হন।সেখান থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে জ...