টেলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। বিয়ের পর এতদিন দুজনেই ছিলেন অনেকটা নীরব। অবশেষে বুধবার কানসাস সিটি চিফসের ট্রেনিং ক্যাম্পে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বিয়ে নিয়ে কথা বললেন কেলসি। জানালেন, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেলরকে বিয়ে করার রাতটি তার জীবনের সবচেয়ে স্মরণীয় সময়।
কেলসির ভাষায়, ‘অফ-সিজনটা দারুণ কেটেছে। বিয়েটা ছিল আমার জীবনের সেরা রাত। যারা আমাদের সঙ্গে উদ্যাপন করতে এসেছিলেন এবং আনন্দ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা ছিল একেবারেই পাগলাটে একটা রা...