ঢাকার নবাবগঞ্জ
উপজেলার চূড়াইন ইউনিয়নে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে মো. সৌরভ ইসলাম (২৪)
নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার
অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আহত সৌরভ ইসলাম
পূর্ব চূড়াইন গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
মামলার এজাহার
সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ থানার দক্ষিণ চূড়াইন এলাকার মরা
খালের মোড়সংলগ্ন পাকা সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে একদল
ব্যক্তি তার পথরোধ করে। দীর্ঘদিনের পারিবারিক বির...