মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারির ঘটনায় তারামিয়া শেখ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্ত্রীর বাঁশের লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী খোদেজা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার বিকালে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারামিয়া শেখ পেশায় অটোরিকশাচালক। তিনি ওই গ্রামের মৃত আয়নাল শেখের ছেলে।স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে তারামিয়া ও তার স্ত্রী খোদেজা বেগমের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এক...