স্কুটিতে ছিলেন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতিতে আসা কাভার্ড ভ্যান পেছন থেকে সেটিকে ধাক্কা দিল। এতে গুরুতর আহত দম্পতিকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।এ ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরে। পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করে থানায় নিয়ে গেছে।নিহতরা হলেন, মোহাম্মদ নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। তারা নগরীর চকবাজার থানার ডিসি রোডের বাসিন্দা। বাড়ি রাউজান উপজেলায়।...