হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরের সঙ্গে লুকিয়ে আনা ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। ১৫টি ডিম্বাকৃতির প্যাকেটে অভিনব কৌশলে এসব স্বর্ণের পেস্ট বহন করা হচ্ছিল।শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩...