স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ছয় দিন পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী ওস্কার পুয়েন্তে। গত বুধবার মাদ্রিদের দক্ষিণে উর্দা শহরের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৯ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হন।স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় পার্লামেন্টে দুর্ঘটনা নিয়ে দীর্ঘ শুনানিতে বক্তব্য দেওয়ার পর পদত্যাগের ঘোষণা দেন পুয়েন্তে। তিনি বলেছেন, ‘স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রী এক বছরের কম সময়ে এত গুরুতর দুটি দুর্ঘটনার পর দায়িত্বে থাকতে পারেন না।’ গত জানুয়ারিতে একই রেলপথে আরেক দুর্ঘটনায় ৪৬ জন নিহ...