ইংল্যান্ডের বিপক্ষে গোল করে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন লামিন ইয়ামাল। উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই গোল করেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মার্ক গেহির ভুলে বলের দখল পেয়ে যান ইয়ামাল। এরপর দ্রুত এগিয়ে বক্সে ঢুকে গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে পরাস্ত করেন তিনি।পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা জানিয়েছে, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি ইতিহাসের তৃতীয় দ্রুততম গোল। এর চেয়ে দ্রুত গোল হয়েছিল মাত...