স্থানীয় স্পিনিং শিল্পকে সুরক্ষা দিতে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান বিশেষ বন্ড সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নির্দিষ্ট শর্ত ও ব্যাংক গ্যারান্টির মাধ্যমে রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য এসব সুতা আমদানির সুযোগ রাখা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তকে স্থানীয় সুতাশিল্পের জন্য ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তাদের মতে, এতে স্থানীয় সুতার চাহিদা বাড়বে, বন্ধ ও আংশিক বন্ধ স্পিনিং মিল সচল হওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশীয় মূল্য...