বিশ্ব নুডলস দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে দিনব্যাপী ‘নুডলস ফেস্ট’-এর আয়োজন করে জনপ্রিয় ব্র্যান্ড মিস্টার নুডলস। উৎসবে দর্শনার্থীরা বিনামূল্যে রামেন, ম্যাজিক মসলা, কোরিয়ান সুপার স্পাইসি ও মুঘল কাচ্চি ফ্লেভারের নুডলস উপভোগ করেন। পাশাপাশি ছিল লাইভ কুকিং, গেমস, ‘স্পিন অ্যান্ড উইন’ চ্যালেঞ্জ ও বিশেষ অফারে পণ্য কেনার সুযোগ।
প্রাণ অ্যাগ্রো লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম মইনুল ইসলাম মঈন জানিয়েছেন, ভোক্তাদের আনন্দঘন অভিজ্ঞতা দিতেই এই আয়োজন।