বাংলাদেশে দারিদ্র্য কমার বদলে বাড়ছে, মধ্যবিত্ত শ্রেণি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে পরিবারগুলোর সক্ষমতা তার কাঠামোগত সীমায় পৌঁছেছে। গতকাল শনিবার ঢাকার সিআইআরডিএপি মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘স্টেট অব দ্য রিয়েল ইকোনমি: ডাইনামিকস অব রিভার্সালস অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ বিষয়সহ অন্যান্য তথ্য প্রকাশ করা হয়। বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন পিপিআরসির চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান...