গত ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া বেড়ে প্রায় তিন গুণ হয়েছে। ২০২৫ সাল শেষে দেশের মোট বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি ডলার, যা বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২৫ টাকা) এই ঋণের পরিমাণ প্রায় ১৪ লাখ ১৮ হাজার কোটি টাকা। ২০১৫ সালে ছিল ৩ হাজার ৮৭৭ কোটি ডলার বা ৪ লাখ ৮৪ হাজার ৬২৫ কোটি টাকা। একই সঙ্গে বাড়ছে ঋণ পরিশোধের চাপ। বড় বড় অবকাঠামো প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হওয়ায় আগামী বছরগুলোয় এই চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬-এ বাংলাদেশের বিদে...