সরকারি
চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর নাগরিকত্ব যাচাই করা রাষ্ট্রের দায়িত্ব।
এজন্য নিয়োগপ্রার্থীর স্থায়ী ঠিকানা জানতে চাওয়া হয় এবং পুলিশি
যাচাইয়ের মাধ্যমে ঠিকানার সত্যতা নিশ্চিত করা হয়। কিন্তু
স্থায়ী ঠিকানায় নিজের জমি বা বাড়িঘর
না থাকলে কি একজন প্রার্থী
সরকারি চাকরির জন্য অযোগ্য হয়ে
যাবেন? সাম্প্রতিক একটি ঘটনা এই
প্রশ্নকে সামনে এনেছে।
দেশে
এমন অনেক মানুষ রয়েছেন,
যাদের পৈতৃক ভিটেমাটি নেই, কেউ নদীভাঙনের
শিকার, কেউ ভূমিহীন, আবার
অনেকে কয়েক প্রজন্ম ধরে
নিজেদের আদি ঠিকানায় বসবাস...