বাংলাদেশ
গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য গঠন করেছে ৬৬টি
স্থায়ী কমিটি। সংগঠনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, সদস্যসেবা উন্নয়ন এবং গার্মেন্ট বায়িং হাউস
খাতের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে গঠন করা হয়েছে এসব কমিটি।
রবিবার (৫
জুলাই) রাজধানীর উত্তরার উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে আয়োজিত স্থায়ী কমিটির
পরিচিতি সভায় এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবিএর সভাপতি মো.
আবদুল হামিদ। এতে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ পাভেল,...