স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বললেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো শর্ত রাখা হয়নি।
গতকাল রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা জানিয়েছেন। তিনি বলছিলেন, ‘একজন সমাজসে...