রাজধানীর মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে (এমডিআইসি) উদ্ভাবন ও প্রযুক্তির বর্ণিল প্রদর্শনী নিয়ে শেষ হলো দুদিনব্যাপী ‘এমডিআইসি স্টেম ফেস্ট ২০২৬-২৭’। গতকাল শনিবার বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের পর্দা নামে। এতে রাজধানী ও আশপাশের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও পরিবেশ সংরক্ষণবিষয়ক শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী। সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ‘রোবোটিক হ্যান্ড’...