আর্জেন্টিনার
বিপক্ষে মেগা ম্যাচের আগে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বেনিন দলের অধিনায়ক স্টিভ মুনি।
আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি এক বিস্ময়কর
মন্তব্য করেছেন। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মেসিকে নিজের
‘আইডল’ বা আদর্শ হিসেবে দেখেন না।
ইনজুরির কারণে আসন্ন ম্যাচে
মাঠে নামতে না পারলেও দলের সাথে বুয়েনস আইরেসে গিয়েছেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। মাঠের
বাইরে থেকে সতীর্থদের মানসিকভাবে চাঙ্গা রাখতেই তার এই উপস্থিতি। আফ্রিকান ক্রীড়া মাধ্যম
‘মেগা স্প...