বিদ্যালয়ে যাওয়ার পথে
সাঁকো থেকে স্রোতের পানিতে পড়ে গিয়েছিল দ্বিতীয় শ্রেণির এক শিশু। চোখে আঘাত পাওয়ায়
পানি থেকে উঠতে পারছিল না সে। শেষ পর্যন্ত ছুটে গিয়ে সন্তানকে উদ্ধার করেন বাবা।
পটুয়াখালীর
গলাচিপার বিচ্ছিন্ন চরকারফারমার শিশুদের জন্য এমন ঝুঁকি যেন প্রতিদিনের সঙ্গী। বিদ্যালয়ে যেতে প্রতিদিন তাদের পেরোতে হয় পাঁচ থেকে সাতটি খাল। কোথাও সাঁতরে, কোথাও নড়বড়ে সাঁকো ধরে পাড়ি দিতে হয় এসব
খাল।
বর্ষা ও জোয়ারে
পানির উচ্চতা ও স্রোত বেড়ে গেলে ঝুঁকি আরও বাড়ে। সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড়
কোনো দুর্ঘটনা। অনেক...