বগুড়ায় স্কুলের বাস উল্টে খাদে পড়ে কানিজ ফাতেমা সুহা (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদরের শাখারিয়ার পল্লী মঙ্গল ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।কানিজ ফাতেমা সুহা বিট মডেল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সদরের খামারকান্দি এলাকার শফিকুল ইসলামের মেয়ে। এ ঘটনায় বাসের হেলপার, শিক্ষার্থীসহ সাত জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে চিকিৎসকরা।
আরও পড়ুন...