সুন্দরবন-উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরে নবায়নযোগ্য জ্বালানির নতুন সম্ভাবনা তৈরি করছে একটি বাগদা চিংড়ির হ্যাচারি। স্থানীয় রেণু উৎপাদনকারী প্রতিষ্ঠান ওশান হ্যাচারিতে বসানো হচ্ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল। সংশ্লিষ্টরা জানান, চিংড়ি হ্যাচারিতে এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে এই প্রথম।প্রতিষ্ঠানটির তথ্যসূত্রে জানা যায়, প্রকল্প থেকে প্রতি মাসে প্রায় ৬০ থেকে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৪০ থেকে ৫০ হাজার ইউনিট অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। প্রক...