পর্দার ‘অপু’ থেকে শুরু করে বুদ্ধিদীপ্ত ‘ফেলুদা’, যিনি কেবল চিত্রনাট্যের চরিত্রের অভিনয়ই করেননি, বরং প্রতিটি চরিত্রকে করে তুলেছিলেন জীবন্ত, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়।
২০২০ সালের ১৫ নভেম্বর কোভিড-পরবর্তী জটিলতায় ৮৫ বছর বয়সে পাড়ি জমান বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের এই প্রবাদপ্রতিম পুরুষ। আজ ছয় বছর পেরিয়ে গেলেও তার অভিনয়, ব্যক্তিত্ব আর সৃষ্টিশীলতা আজও সমানভাবে আমাদের হৃদয়ে বেঁচে আছে।
১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের মাস্টারপিস ‘অপুর সংসার’-এর হাত ধরে বড় পর্দায় রূপকথার মতো যাত্রা শুরু হয়েছিল তার। এরপর এই ক...