জালানি সংকট মোকাবিলায় সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সহায়তা এবং সৌর বিদ্যুৎ সাশ্রয়ী করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষের জন্য সৌরব...