পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে দৃষ্টিনন্দন লালচে বর্ণের একটি সোলজারফিশ। মাছ বিশেষজ্ঞরা বলছেন, সোলজারফিশ সাধারণত থাকে গুহা বা পাথুরে স্তরে। সচরাচর স্থানীয় উপকূলে এ প্রজাতির মাছ দেখা না যাওয়ায় কৌতূহলী মানুষের ভিড় জমেছে আলীপুর মৎস্য বন্দরে।গতকাল বৃহস্পতিবার মাছটি আলীপুর মৎস্য বন্দরের মেসার্স সিফাত ফিসে সংরক্ষণ করে রাখা হয়।আকর্ষণীয় রংয়ের কারণে সোলজারফিশ কাড়ছে নজর।তিন-চার দিন আগে গভীর সমুদ্রে মাছটি মো. ইদ্রিসের জালে আটকা পড়ে। তি...