সৌদি আরবে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হওয়ার প্রায় পৌনে তিন মাস পর দেশে ফিরেছে নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ।শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন। সন্ধ্যায় নিজ নিজ গ্রামে জানাজা শেষে তাদের দাফন করা হয়। নিহত পাঁচজন হলেন- নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এলাকার শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্...