নরসিংদীর মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির সহধর্মিণী, কবি ও সাহিত্যিক সোনিয়া হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বেগম লুৎফুন্নেছা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।এ উপলক্ষে মনোহরদী উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।মনোহরদী সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজ...