সীমান্তের ওপার থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সোনাই নদীর পানির স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন কৃষক আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তি।আজ শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল মন্নান গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সোনাই নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে নদীতে যান তিনি। একপর্যায়ে প্রবল স্রোতের মধ্যে পড়ে নদীর পানিতে ভেসে যান। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন...