পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ মঞ্চে আনছে নৃত্য ও নাট্যদল নবরস। এটি এই দলের পঞ্চম প্রযোজনা। ৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এর উদ্বোধনী প্রদর্শনী হবে। একটি গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর-কিশোরীর প্রেম, সামাজিক ও ধর্মীয় দ্বন্দ্ব এবং বিরহের গল্প নিয়েই নাটকটির কাহিনি।
‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থটি প্রকাশ হয় ১৯৩৩ সালে। নবরস-এর জন্য এর নাট্যরূপ এবং নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। দুলী চরিত্রে অভিনয় করতে দ...