পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত মদ্যপানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সের্গেই কুদরিন (৫৬) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।আজ সোমবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে এ ঘটনা ঘটে।এ সময় অসুস্থ অবস্থায় আরও এক রাশিয়ান নাগরিককে উদ্ধার করে পাবনা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাশিয়ান নাগরিকের পরিচয় জানা যায়নি।ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানিয়েছেন, সকালে দুজন রাশিয়ান নাগরিক রূপপুর প্রকল্পের আবাসিক গ্রিনসিটি এলাকার একটি ভবনে অসুস্থ হয়ে পড়েন।...