জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬’। আজ শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত তিন শতাধিক শিশুসাহিত্যিক, লেখক, কবি ও শিশু অনুষ্ঠানে অংশ নেয়, যা পরিণত হয় সাহিত্যপ্রেমীদের মিলনমেলায়।উৎসবে সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিভাগে ২৪ জন লেখক ও সাহিত্যিকের হাতে তুলে দেওয়া হয় ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’।সম্মাননা পাওয়া ২৪ লেখক হলেন: জগলুল হায়দার, প্রিন্স আশরাফ, বিশ্বজিৎ দাস, রেজাউল করিম খোকন, রণজিৎ সর...