ইতিহাস আর ঐতিহ্যের রোমাঞ্চকর মেলবন্ধন খুঁজতে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এক চমৎকার গন্তব্য। এখানকার বক্তারপুর গ্রামে শায়িত আছে
বাংলার বারো ভূঁইয়ার অন্যতম প্রতাপশালী শাসক বীর ঈশা খাঁ। শত শত বছর অযত্নে অবহেলায়
পড়ে থাকার পর বর্তমানে তার স্মৃতিবিজড়িত এ প্রাঙ্গণে গড়ে উঠেছে একটি দৃষ্টিনন্দন
সমাধিস্তম্ভ, যা পর্যটকদের মনে মোগল আমল ও বারো ভূঁইয়ার স্বাধীনচেতা সংগ্রামের বীরত্বপূর্ণ
রোমাঞ্চ জাগায়।
অন্যদিকে কালীগঞ্জের নাগরী ইউনিয়নে অবস্থিত
সেন্ট নিকোলাস চার্চ (নাগরী গির্জা) দক্ষিণ এশিয়ার অন্যতম প্রা...