ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় পৌঁছেছেন। রবিবার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।অ্যান্ডা ফিলিপ বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান।এ সময় সংসদ সদস্য সাঈদ আল নোমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সফরকালে তিনি জাতীয় সংসদের সঙ্গে আইপিইউ’র স...