টানা ৯ দিনের অপেক্ষার পর অবশেষে
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে দেখা মিলেছে বহুল প্রতীক্ষিত সূর্যাস্তের।
টানা ভারী বর্ষণ, বন্যা ও বৈরী
আবহাওয়ার কারণে ৪ জুলাইয়ের পর আর সূর্যাস্ত দেখা যায়নি।
সোমবার বিকেলে আকাশ পরিষ্কার হতেই
লাল আভায় সাগরের বুকে ডুবে যাওয়া সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করতে সৈকতে ভিড় করেন
হাজারো পর্যটক ও স্থানীয় দর্শনার্থী।
বিকেল গড়াতেই কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেউ
বালুচরে হেঁটেছেন, কেউ সৈকতের ছাতা-চেয়ারে
বসে সূর্যাস্ত উপভোগ করেছেন। অ...