দেশের বীমা খাতে গ্রাহকদের আটকে থাকা হাজার হাজার কোটি টাকার দাবি মেটাতে কঠোর পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংকটে থাকা কোম্পানিগুলোর জমি, ভবন ও বিনিয়োগের মতো স্থায়ী সম্পদ বিক্রি করে গ্রাহকের টাকা পরিশোধের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ পরিকল্পনার বাস্তবায়নে আইনি ও বাস্তব নানা জটিলতা দেখছেন বিশেষজ্ঞরা।
বীমা খাতের এ উদ্ধার পরিকল্পনার সূত্রপাত মূলত গত বছর থেকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লাইফ ও নন-লাইফ মিলে বীমা খাতে বর্তমানে প্রায় ৭ হাজার কোটি টাকার...