টেক গ্যাজেটগুলো আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যের দিকেও খেয়াল
রাখছে। এতে নতুন সংযোজন স্মার্ট রিং। লিখেছেন ইমরানুর রহমান
স্মার্ট টেকনোলজি ও
আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অভূতপূর্ব মেলবন্ধনে হেলথ টেক বা স্বাস্থ্য প্রযুক্তির দুনিয়ায়
এখন এক নতুন বিপ্লব ঘটে চলেছে। এই পরিবর্তনের অগ্রভাগে এবার যুক্ত হয়েছে পরিধানযোগ্য
বা ওয়্যারেবল প্রযুক্তির সবচেয়ে আকর্ষণীয় সংযোজন ‘স্মার্ট রিং’ বা বুদ্ধিমত্তাসম্পন্ন
আংটি।
স্মার্ট রিং মূলত এমন
একটি ছোট ও আকর্ষণীয় গয়না, যার ভেতরে লুকিয়ে থাকে অত্যন্ত সংবেদনশীল মাইক...