রংপুরে চার খুনের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। এ সময় পুলিশের তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও বক্তব্যে অমিল থাকা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের আহ্বান জানান সংগঠনটির নেতারা। আজ বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে জেলা ও মহানগর সুজন এ সমাবেশের আয়োজন করে। বক্তারা পুলিশের তদন্তে নানা অসংগতি তুলে ধরে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও হুকুমদাতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।সমাবেশে সুজনের নেতারা ছ...