বিশাল সাইজের ডেকচিতে রান্না হচ্ছে বিরিয়ানি, সাদা পোলাও অথবা চিকেন
রোস্ট। নানা ধরনের বাটা মসলার পাহাড় জমে উঠেছে বড় বড় ডালায়। ডালায় স্তূপ হয়ে আছে কাটা
পেঁয়াজ, রসুন। রান্নার সুঘ্রাণ আর কাঠ-কয়লার আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো জায়গাটা।
বিশাল এক বাবুর্চিখানায় রান্না হচ্ছে বিয়েবাড়ির সুস্বাদু খাবার আর পুরোটা নিয়ন্ত্রণ
করেন কাজল বাবুর্চি। ১৫ বছরের বেশি সময় ধরে ঢাকার বিখ্যাত সুব্রত আলী বাবুর্চির রান্নাঘরের
নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ জসিম ওরফে কাজল। বিয়েবাড়ির রান্নায় এক বিখ্যাত নাম সুব্রত
আলী বাবু...