মঞ্চে একের পর এক আসছে নতুন নাটক। সরগরম থিয়েটার অঙ্গন। বাড়ছে রেপার্টরি নাট্যদলের সংখ্যা। তবে এর ভিড়ে গ্রুপ থিয়েটার চর্চা যেন পথ হারিয়ে ফেলছে।
একসময় রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন অনাচারের বিরুদ্ধে গ্রুপ থিয়েটারের সংগঠনগুলোকে সরব দেখা যেত। সম্প্রতি সেই ভূমিকা বিরল। এর কারণ ব্যাখ্যা করলেন নাট্যনির্দেশক ও অভিনেতা সাইফুল জার্নাল, ‘বিগত সময়ে কেউ কেউ জাতীয় রাজনীতিতে এমনভাবে জড়িয়েছেন, তাতে সংস্কৃতিকর্মী সত্তা তারা হারিয়ে ফেলেছেন। আবার গ্রুপ থিয়েটার দলগুলোতেও অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে। এ কারণ...