যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদর ট্রাম্পকে শিকড়হীন দেশের প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরান কোনো অসম্মানজনক ভাষা সহ্য করবে না এবং প্রয়োজনে এর উপযুক্ত জবাব দেবে।স্থানীয় সময় সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র যেকোনো উপায়ে ইরান যুদ্ধে জয়ী হবে। তিনি ঘোষণা করেন, ‘আমরা হয় একটি চুক্তিতে পৌঁছাব...