ভোরের আলো ফুটতেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর দর-কষাকষিতে মুখর হয়ে ওঠে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম সুপারির হাট পিরোজপুরের কাউখালী বাজার। আকর্ষণীয় রঙ ও আকারে বড় হওয়ায় এ অঞ্চলের সুপারির চাহিদা রয়েছে দেশ জুড়ে। পাইকারদের হাত ধরে এ হাট থেকে প্রতিদিন সুপারি চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, যশোর, মাদারীপুর, টেকেরহাট, ফরিদপুর, গোপালগঞ্জ ও বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে। তবে সুপারি আবাদের পরিধি বাড়লেও আবহাওয়াগত প্রতিকূলতায় এবার আশানুরূপ ফলন না হওয়ায় কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন...