ব্যাংক কিংবা সরকারি ওয়েবসাইট নয়, এবার হ্যাকারদের নিশানায় ইউরোপের সুপারমার্কেটের ফ্রিজার। দূর থেকেই ডিজিটাল নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতে নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে বিপুল পরিমাণ মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য ও হিমায়িত খাবার। এ ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে ইউরোপের অন্তত সাতটি দেশে।গত সোমবার প্রকাশিত বার্ত সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সেখানে বলা হয়েছে , ইতালি , পর্তুগাল,বেলজিয়াম, সুইডেন, এস্তোনিয়া, আয়ারল্...