মেক্সিকোর
দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত
হেনেছে। শুক্রবারের এ ভূমিকম্পের পর মেক্সিকো ও গুয়াতেমালার উপকূলের কিছু এলাকায় জারি
করা হয়েছে সুনামি সতর্কতা। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া
যায়নি।
ভূমিকম্পের
কম্পন প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন ভবন ও স্থাপনাতেও অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের
প্রকৃত মাত্রা ছিল ৭ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল ছিল ১৫ দশমিক ২ কিলোমিটার গভীরে...