চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের নতুন বাজার এলাকায় দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে এবং সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগে। দুটি ঘটনাতেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে শহরের নতুন বাজার এলাকায় দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা ফায়ার সার্ভি...