বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাওয়া পরিকল্পিত সুখের শহর ‘হ্যাপিলি’র মহাপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। রাজধানীর ফোর্টিসের উন্মুক্ত মাঠে আয়োজিত ‘ব্রেভ ফ্যামিলি ডে ২০২৬’ উৎসবে ‘মানি কান্ট বাই হ্যাপিনেস, এ সিটি ক্যান’— এ দর্শনকে ধারণ করে প্রস্তাবিত শহরটির রূপরেখা প্রকাশ করা হয়।আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত কোচ কাঞ্চন একাডেমি আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো সফল উদ্যোক্তা ও তাদের পরিবার অংশ নেন। মিলনমেলায় উদ্যোক্তাদের জ...