ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ হয়ে যাওয়ায়
পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহে সংকট দেখা দিয়েছে।
এতে রান্নার গ্যাসের দাম দ্রুত বেড়েছে।
১২ কেজির একটি সিলিন্ডারের দাম
বেলুচিস্তানে ৭ হাজার, লাহোরে
৭ হাজার ৫০০ এবং স্কার্দুতে
৮ হাজার ২০০ পাকিস্তানি রুপিতে
পৌঁছেছে। শীতের মৌসুম সামনে রেখে সরবরাহ আরও
কমে যাওয়া এবং দাম বাড়ার
আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদন থেকে জানা যায়,
ইরানের সীমান্তপথ বন্ধ হওয়ার কয়েক
দিনের মধ্যে ১২ কেজির একটি
গ্যাস...