নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সদর উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকা নাসিকের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মতামত ও আপত্তি আহ্বান করেছে জেলা প্রশাসন।মঙ্গলবার সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩–এর ধারা ৫ অনুযায়ী এ উদ্যো...