খুব বেশি আঁকড়ে ধরতে গেলে সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়। যথাযথ যত্নের
উপায় জানাচ্ছেন নাহিদ ইসলাম
ভালোবাসার মানেই কি সবকিছু ভাগ করে নেওয়া? সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড
একে অন্যকে দেওয়া, সবসময় একসঙ্গে থাকা কিংবা একজনের ব্যক্তিগত জীবনে অন্যজনের অবাধ
বিচরণ— এগুলোকেই কি আমরা গভীর প্রেমের মাপকাঠি ভাবি?
আমাদের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে অনেকেই মনে করেন, স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার
মাঝে কোনো পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত সীমানা থাকা মানেই সম্পর্কের মাঝে দূরত্বের
আবির্ভাব ঘটা। কিন্তু আধুনিক...